চট্টগ্রামে কর্ণফুলী নদীতে মেরিন একাডেমি এলাকায় দু’টি নৌকায় তল্লাশি চালিয়ে কোস্টগার্ড। এ তল্লাশিতে চারটি দেশীয় অস্ত্র এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলা জানা যায়।
শুক্রবার গভীর রাত ১২টার দিকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
গভীর রাতে নিয়মিত টহলের সময় জলদস্যুদের বহনকারী দু’টি নৌকা তারা দেখতে পান। এসময় কোস্টগার্ড সদস্যরা নৌকা দু’টিকে ধাওয়া দেন বলে জানান কোস্টগার্ডের পূর্ব জোনের কর্মকর্তা লে.কমান্ডার এম রাজিবুল ইসলাম।
ধাওয়ার মুখে জলদস্যুরা নৌকা ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে কোস্টগার্ড সদস্যরা নৌকা দু’টিতে তল্লাশি চালিয়ে অস্ত্রশস্ত্র উদ্ধার করেন। এছাড়া নৌকা দু’টিও জব্দ করা হয়েছে বলে তিনি জানান।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]