চাঁপাইনবাবঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল (বুধবার) আধাবেলা হরতালের ডাক দিয়েছে জামায়াত। মঙ্গলবার দুপুরে এ হরতালের ডাক দেয়া হয়। তবে চলমান এইচএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে স্থানীয় জামায়াত।
এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন থেকে সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জামায়াত নেতা অধ্যাপক মোখলেসুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।
মোখলেসুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পৌর শাখার আমীর।
উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শপথ নিতে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। তবে শপথ নেয়ার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
[b]চাপাইনবাবগঞ্জ, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
চাঁপাইনবাবগঞ্জে বুধবার আধাবেলা হরতাল
চাঁপাইনবাবঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল (বুধবার) আধাবেলা হরতালের ডাক দিয়েছে জামায়াত। মঙ্গলবার দুপুরে এ হরতালের ডাক দেয়া হয়





