ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে একত্র করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় নামে  একটি নতুন মন্ত্রণালয় গঠন করা হয়েছে।
সোমবার এক তথ্য বিবরণীতে এ বিষয়ে অবহিত করা হয়।
নতুন এ মন্ত্রনালয়ের আওতায় থাকবে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নামে দুটি বিভাগ।
আওয়ামী লীগের গত মেয়াদে ২০১১ সালের ৪ ডিসেম্বর বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় গঠন করেছিল। আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আলাদাই ছিল।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]