রাজধানীর সূত্রাপুরে পুলিশের গুলিতে সোহেল (২০) নামে এক ছিতাইকারী আহত হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সোহেল ছিনতাই করে পালানোর সময় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় তার বাম পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
[b]ঢাকা,২৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]