সুন্দরবনে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সিরাজ শিকদার (৩০) নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে সুন্দরবনের করমজল এলাকায় এই ঘটনা ঘটে। সিরাজ শিকদার ডাকাত বাহিনীর প্রধান বলে পুলিশের দাবি।
দাকোপ থানার ওসি আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিরাজের নামে একাধিক মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়। পরে সিরাজের স্বীকরোক্তি মোতাবেক পুলিশ তাকে নিয়ে অস্ত্র আভিযানে সুন্দরবনের করমজল এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিরাজ বাহিনীর অন্য সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে ডাকাত দলের প্রধান সিরাজ নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ১০টি বন্দুকের গুলি, চারটি দা, দুটি পাইপ গান ও একটি কুড়াল উদ্ধার করে। এব্যাপারে দাকোপ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
[b]খুলনা, ১৫ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]