অস্ত্রসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো-চুয়াডাঙার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের মন্টু হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি আলমগীর হোসেন ও তার সহযোগী রবিউল ইসলাম।
শুক্রবার ভোরে দামুড়হুদা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউণ্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,দামুড়হুদার জয়রামপুর গ্রামে মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় মন্টু নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে সন্রাে সীরা। গত ৭ দিনে ওই গ্রামে আরো ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়।
শুক্রবার ভোরে পুলিশ খবর পায় ওই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত আলমগীর তার সহযোগী রবিউলকে নিয়ে দামুড়হুদা বাসস্ট্যান্ডে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান জানান, আটকদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]