[b]ঢাকা:[/b] পুলিশের গুলিতে পরাভীন আক্তার (২০) নামে একজন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন আরো ২০ জন।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কোরিয়ান ইপিজেডে (কেইপিজেড) পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।
দুপুর ১টার কিছু পরে পশ্চিম পটিয়ার কোরিয়ান ইপিজেডে ‘কে স্পোর্টস’ কারখানায় শ্রমিকদের বেতন নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,সকালে বেতন-বৈষম্যের প্রতিবাদে কেইপিজেড এলাকায় পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশের দুটি গাড়িসহ চারটি গাড়ি ভাঙচুর করে ও ঝুট কাপড়ের একটি গুদামে আগুন ধরিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। এতে পোশাকশ্রমিক পারভীন আক্তার গুলিবিদ্ধ হন। আর পুলিশসহ আহত হন ২০ জন।