ঢাকা-১৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আসলামুল হককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জন ও হলফনামায় প্রদত্ত সম্পদের অস্বাভাবিক বৃদ্ধির বিষয়ে জানতে এ জিজ্ঞাসাবাদ চলছে।
আজ বুধবার সকাল ১০টার কয়েক মিনিট আগে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আসেন। দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
দুদক সূত্রে জানা যায়, দুপুর পর্যন্ত এ জিজ্ঞাসাবাদ চলবে বলে
সূত্র জানায়, ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত সাবেক ও বর্তমান সাংসদ আসলামুল হক। ক্ষমতার পাঁচ বছরে তার ঘোষিত সম্পত্তি (জমি) বেড়েছে ৩৪ গুণেরও বেশি। ২০০৮ সালের হলফনামায় উল্লেখ করা হয়েছে তিনি ও তার স্ত্রী মাকসুদা হক চার একর ১৯ দশমিক ৫ শতাংশ জমির মালিক যার মূল্য ২০ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।
স্বামী-স্ত্রী মিলে ১৪৫ দশমিক ৬৭ একর (১৪ হাজার ৫৬৭ দশমিক ৫৪ শতাংশ) জমির মালিক যার মূল্য এক কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা বলে উল্লেখ করেন দশম সংসদ নির্বাচনে হলফনামায়।
সূত্রটি আরো জানায়, এছাড়াও আসলামুল হকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন স্থানে জমি দখলের অভিযোগ রয়েছে। তিনি দশম সংসদ নির্বাচনে একই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হয়েছেন। তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও বিতর্ক রয়েছে বলে।
[b]ঢাকা,৫মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
আসলামুল হককে জিজ্ঞাসাবাদ করছে দুদক
ঢাকা-১৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আসলামুল হককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জন ও হলফনামায় প্রদত্ত সম্পদের অস্বাভাবিক বৃদ্ধির বিষয়ে জানতে এ জিজ্ঞাসাবাদ চলছে। আজ বুধবার সকাল ১০টার কয়েক মিনিট আগে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আসেন। দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ করছেন





