রিপাবলিকানরা সদস্যরা এর আগে কেভিন ম্যাকার্থিকে মনোনীত করতে সম্মত হয়েছিলেন। কিন্তু শেষমুহূর্তে দলটির কয়েকজন নেতা সমর্থন প্রত্যাহারের হুমকি দিলে ৫৭ বছর বয়সী এ নেতার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে।

এ নিয়ে কয়েক দিনের অচলাবস্থার পর শুক্রবার রাতে চরম নাটকীয়তা সৃষ্টি হয়। ১৪তম ভোটাভুটিতে আর মাত্র একটি ভোট পেলেই স্পিকার পদ নিশ্চিত হতো ম্যাকার্থির। কিন্তু নিজ দলীয় সদস্য ম্যাট গেটজ ভোট দিতে রাজি না হলে আরও একবার বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ম্যাকার্থি। এ নিয়ে প্রতিনিধি পরিষদে হট্টগোলও শুরু হয়। এমনকি একপর্যায়ে রিপাবলিকান নেতা মাইক রজার্সকে টেনে সরিয়ে নিতে হয়েছিল।

সিএনএনের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে পঞ্চম দীর্ঘতম প্রতিযোগিতার পর হাউজ স্পিকার নির্বাচিত হয়েছেন কেভিন ম্যাকার্থি। তার বিজয়ে মার্কিন কংগ্রেসে ১৬৪ বছরের মধ্যে দীর্ঘতম অচলাবস্থার অবসান ঘটলো।

এইচএম