[b]ভোলা: [/b]জেলা যুবদলের সভাপতি ইয়ারুল আলম লিটনকে গ্রেফতারের প্রতিবাদে ভোলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সংগঠনটি।
মঙ্গলবার এ হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়।
পুলিশ জানায়,গত ২ ডিসেম্বর ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও রাস্তায় অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসাবে লিটনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
আদালত তাকে জামিন না দিয়ে বুধবার শুনানির দিন ধার্য করে জেল হাজতে প্রেরণ করেছে। এ সময় আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
ভোলা সদর থানা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন জানান,যুবদল সভাপতিকে গ্রেফতার করার প্রতিবাদে আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
এদিকে নাশকতা রোধে শহরে পুলিশ র্যাউব ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপড়তা বাড়ানো হয়েছে।