[b]নীলফামারী:[/b] জেলার জলঢাকা উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মোসলেম উদ্দিন নামে এক শিবিরকর্মী নিহত হয়েছেন।
নিহত মোসলেম জলঢাকার কাজীরহাট এলাকার আবুল হোসেনের ছেলে।
সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা শহরের পেট্রোলপাম্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে উপজেলার পেট্রোলপাম্প এলাকা থেকে একটি মিছিল বের করে উপজেলা জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বাস স্ট্যান্ড এলাকায় আসা মাত্র পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এক পর্যায়ে পুলিশ মিছিলে ব্যাপক লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। জামায়াত-শিবিরের কর্মীরাও পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।
পরে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা একটি বাসে আগুনসহ কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।
এদিকে, গ্রেপ্তার আতঙ্কে হাসপাতালে ভর্তি না হয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে আহতরা।
রিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ ও র্যা ব মোতায়েন করা হয়েছে।