ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যায় জড়িত থাকার অভিযোগে আনন্দপুর ইউপি সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে আগুন দিয়েছে নিহতের সমর্থকরা।
সোমবার দুপুর ১২টায় ওই বাড়িতে আগুন দেওয়া হয়।
ফুলগাজী থানার ওসি নাসির উদ্দিন ঘটনা স্থলে পৌঁছেছেন এবং ফেনী ফায়ার সার্ভিস কমকর্তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
এদিকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীর আদেলের পেট্টো বাংলার বাসায় ফেনী থানার ওসি (তদন্ত) আবুল কালামের নেতৃত্বে পুলিশ অভিযান চালাচ্ছেন। অভিযান শুরুর আগে তিনি পালিয়ে যান। জাহাঙ্গীর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
২০ মে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরামকে ফেনী শহরের ফারুক হোটেলের সামনে নিজের গাড়ির ভেতরে গুলি করে, কুপিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
আ'লীগ নেতা বেলালের বাড়িতে আগুন
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যায় জড়িত থাকার অভিযোগে আনন্দপুর ইউপি সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে আগুন দিয়েছে নিহতের সমর্থকরা। সোমবার দুপুর ১২টায় ওই বাড়িতে আগুন দেওয়া হয়।





