আগামী জুলাই থেকে মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ৩ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করে দেয়া হবে। বৃহস্পতিবার বিকালে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণাকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলে।
অর্থমন্ত্রী বলেন, আমরা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার হার বৃদ্ধি করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী আগামী জুলাই থেকে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, আমরা মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের কল্যাণে মুক্তিযোদ্ধা, তাদের ছেলে, মেয়ে এবং নাতী-নাতনীদের জন্য সরকারি সুবিধাদী বর্ধিত করেছি। পাশাপাশি দেশব্যাপী ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছি।
এবারের অর্থবছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ৬শ কোটি টাকা বাড়িয়ে ১ হাজার ৭৪২ কোটি ৭৪ লাখ বরাদ্দ দেয়া হয়েছে।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি
আগামী জুলাই থেকে মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ৩ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করে দেয়া হবে। বৃহস্পতিবার বিকালে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণাকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলে





