রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত: শুষ্ক থাকতে পারে।
রাজশাহী ও চুয়াডাঙ্গা অঞ্চলরসমূহের উপর দিয়ে তীব্র এবং রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদীকোর্ট ও ফেনী অঞ্চলসহ ঢাকা, সিলেট ও বরিশাল বিভাগে এবং রাজশাহী ও খুলনা বিভাগের বাকি অংশে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।
আগামীকাল সোমবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ২৭ মিনিটে।
আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সূত্র: বাসস
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ
[/b]