রাজধানীর রাজারবাগ এলাকার টেলিকম ভবনের সামনে এক ব্যক্তির মাথায় অস্ত্র ঠেকিয়ে ২০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকাল ১০টার দিকে এঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তির নাম গিয়াসউদ্দিন। তিনি খিলগাঁও এলাকার বিকাশের পরিবেশক।
মতিঝিল জোন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আসাদুজ্জামান টাইমনিউজবিডি'কে বলেন, ছিনিয়ে নেয়া টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
ঘটনার পর ছিনতাইয়ের শিকার গিয়াসউদ্দিন সাংবাদিকদের জানান, সকাল পৌনে ১০টার দিকে খিলগাঁও এলাকা থেকে ২০ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে চড়ে তিনি ব্র্যাক ব্যাংকের মতিঝিল শাখায় জমা দিতে যাচ্ছিলেন। রাজারবাগ টেলিকম ভবনের সামনে পৌঁছালে তিন যুবক তাঁর মোটরসাইকেলের গতি রোধ করেন।
ওই যুবকেরা মাথায় অস্ত্র ঠেকিয়ে হাত ব্যাগে থাকা ২০ লাখ টাকা ছিনিয়ে মতিঝিল টিঅ্যান্ডটি কলোনির দিকে চলে যায়। মোটরসাইকেলে তাঁর পেছনে বসা ছিল ভাতিজা রতন মিয়া। ছিনতাইকারীরা এ সময় তাঁর মাথায়ও অস্ত্র ঠেকায়। এ ঘটনায় বাদী হয়ে গিয়াসউদ্দিন মতিঝিল থানায় ছিনতাইয়ের মামলা করেছেন বলে জানান তিনি।
[b]ঢাকা, জেইউ, ১০ মে(টাইমনিউজবিডি.কম)//[/b]
শ্রেণীহীন
রাজধানীতে অস্ত্র ঠেকিয়ে ২০ লাখ টাকা ছিনতাই
রাজধানীর রাজারবাগ এলাকার টেলিকম ভবনের সামনে এক ব্যক্তির মাথায় অস্ত্র ঠেকিয়ে ২০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ১০টার দিকে এঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তির নাম গিয়াসউদ্দিন। তিনি খিলগাঁও এলাকার বিকাশের পরিবেশক।





