জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বপালনকালে দগ্ধ পুলিশ কনস্টেবল ইমাম উদ্দিন (৪৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাত সোয়া ৩টায় তিনি মারা যান।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের কোমলতলা প্রাইমারি স্কুল ভোটকেন্দ্রে দুর্বৃত্তের আগুনে তিনি দগ্ধ হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউ বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. শাহ আলম ইমামউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ ছিল।
জানা গেছে, নির্বাচনী দায়িত্বপালন করতে ৪ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কোমলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান ইমামউদ্দিন। সেখানে নির্বাচনবিরোধীরা পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। সন্ধ্যা সাড়ে ৭টায় দগ্ধ ইমামউদ্দিনকে ওই দিন রাত সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ইমামউদ্দিনের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানার এওজবালিয়া গ্রামে। তার পিতা মৃত আলী আকবর।
[b]ঢাকা,১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ/এফএ
[/b]
শ্রেণীহীন
দুর্বৃত্তের আগুনে দগ্ধ পুলিশ কনস্টেবলের মৃত্যু
জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বপালন কলে দগ্ধ পুলিশ কনস্টেবল ইমাম উদ্দিন (৪৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাত সোয়া ৩টায় তিনি মারা যান। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের কোমলতলা প্রাইমারি স্কুল





