আজ সেই ভয়াল ২৯ এপ্রিল। যার স্মৃতি আজও উপকূলবাসীকে কাঁদায়। যার ভয়ে এখনো বহুজনের মন কুকড়ে ওঠে। দুঃসহ যন্ত্রনার এ দিনটিকে উপকূলের মানুষরা স্মরণ করে বেদনা চিত্তে। দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের জন্য আজ ২৯ এপ্রিল ভয়াল স্মৃতি ও কালোরাত।
১৯৯১ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল কক্সবাজারসহ বাংলাদেশের উপকূলীয় এলাকার বিস্তৃর্ণ জনপদ। এতে লাখ লাখ মানুষ ও গবাদি পশু মারা যায়। এখনো নিখোঁজ রয়েছে হাজার হাজার মানুষ। স্বজন হারাদের আর্তনাদ শুনা যায় এখনো উপকূলীয় এলাকায়। ক্ষতবিক্ষত বিস্তৃর্ণ জনপদে দীর্ঘ ২৩ বছর পরও মানুষ এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। শুধু সাধারণ মানুষ নয়, সরকারও উপকূল রক্ষায় তেমন কোন ভূমিকা রাখেনি। কক্সবাজার উপকূলের পানি উন্নয়ন বোর্ডের ৫৯৫ কিলোমিটার বেড়িবাধের ২১ টি পোল্ডারের প্রায় ১২০ কিলোমিটার বেড়ীবাঁধ বিলীন অবস্থায় রয়েছে। এর মধ্যে ১৮ কিলোমিটার বেড়ীবাঁধ সম্পূর্ণ বিলীন এবং ১০১ কিলোমিটার বেড়ীবাঁধ মারাত্নকভাবে ক্ষতিগ্রস্থ অবস্থায় রয়েছে।
এছাড়া ১৯৯১ সালের প্রলংয়করী ঘূর্ণিঝড়ের পর কক্সবাজার উপকূলে ৫৩৪ টি আশ্রয় কেন্দ্র স্থাপন করে বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থা। এর পর থেকে আর কোন আশ্রয় কেন্দ্র নির্মিত হয়নি। এর মধ্যেই ৫৩৪ আশ্রয় কেন্দ্রের মধ্যে ২২৩ টি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। অবৈধ দখলে চলে গেছে অর্ধশতাধিক আশ্রয় কেন্দ্র। এসব রক্ষনাবেক্ষণ ও সংস্কারে ছিল না কোন উদ্যোগ। গত ২৩ বছরে জনসংখ্যাও বেড়েছে প্রায় দ্বিগুন। কিন্তু বাড়েনি আশ্রয় কেন্দ্রের সংখ্যা।
২০০৯ সালে কক্সবাজার জেলায় নতুন করে ২৭৭ টি আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য সংশ্লিষ্ঠ মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু তা এখনও ফাইল বন্ধী হয়ে পড়ে আছে। আর এ ধরনের নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে আজ সেই ভয়াল ২৯ এপ্রিলের ট্রাজেডী পার করছে কক্সবাজার উপকূলের ২৫ লাখ মানুষ।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের নিবার্হী প্রকৌশলী একেএম শফিকুল হক জানান, কক্সবাজার উপকূলে যে পরিমান বেড়িবাধ ক্ষতিগ্রস্থ অবস্থায় রয়েছে সে তুলনায় বরাদ্দ কম। যার কারণে এসব বেড়িবাধ পুরোপুরি সংস্কার করা সম্ভব হচ্ছে না। এদিকে ২৯ এপ্রিল স্মরনে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন আলোচনা সভা, দোয়া মাহফিল, মিলাদ ও র্যালীর আয়োজন করেছে।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
ভয়াল ২৯ এপ্রিল, আজও অরক্ষিত উপকূলের মানুষ
আজ সেই ভয়াল ২৯ এপ্রিল। যার স্মৃতি আজও উপকূলবাসীকে কাঁদায়। যার ভয়ে এখনো বহুজনের মন কুকড়ে ওঠে। দুঃসহ যন্ত্রনার এ দিনটিকে উপকূলের মানুষরা স্মরণ করে বেদনা চিত্তে। দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের জন্য আজ ২৯ এপ্রিল ভয়াল স্মৃতি ও কালোরাত।





