বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুদুকের মামলায় অভিযোগ গঠনের প্রতিবাদ ও সকল মামলা প্রত্যাহারের দাবিতে কালো পতাকা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১টায় কুষ্টিয়া আইনজীবী ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আদালত চত্বর প্রদক্ষিণ করে। পুনরায় আইনজীবী ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছলটি শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখা নেতা অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ মিয়া প্রমুখ।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
কুষ্টিয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কালো পতাকা মিছিল