সিরাজগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম হত্যা মামলার আসামি জাহাঙ্গির আলম (৩০) এর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে কামারখন্দ উপজেলার ঝাউল ওভারব্রিজের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে আলোচিত এ মামলার তিন আসামির লাশ পাওয়া গেলো।
নিহত জাহাঙ্গির সদর উপজেলার তেতুলিয়া গ্রামের দেলোয়ার হোসেন দেলার ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ-জামতৈল রেল লাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তাকে কারা কিভাবে হত্যা করেছে তা জানা যায়নি। এ বিষয়ে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
[b]সিরাজগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
আ.লীগ নেতা হত্যা মামলার আরো এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
সিরাজগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম হত্যা মামলার আসামি জাহাঙ্গির আলম (৩০) এর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ





