বাগেরহাট জেলার মংলা উপজেলাধীন সোনাইলতলা ইউনিয়নে ৬ জেলে বজ্রপাতে আহত হয়েছেন। এসময় মৎস্য ঘেরের পাশে থাকা একটি গরু মারা গেছে।
মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পার্শ্ববর্তী রামপালের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে।
স্থানীয়রা জানায়, সকালে চিংড়ি ঘেরে জেলেরা মাছ ধরছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে ৬ জেলে জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় মৎস্য ঘেরের পাশে একটি গরু মারা যায়।
[b]ঢাকা, এমআর, ৩ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
শ্রেণীহীন
বাগেরহাটে বজ্রপাতে আহত :৬
বাগেরহাট জেলার মংলা উপজেলাধীন সোনাইলতলা ইউনিয়নে ৬ জেলে বজ্রপাতে আহত হয়েছেন। এসময় মৎস্য ঘেরের পাশে থাকা একটি গরু মারা গেছে। মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।





