ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জুয়েল ব্যাপারী (৩০) নামে একজন নিহত ও ১০জন আহত হয়েছেন।
সোমবার বিকাল ৪টায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বরিশাল জেলার মুলাদি থানার চর লক্ষ্মীপুর গ্রামের বাবলু ব্যাপারীর ছেলে। আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা থানা পুলিশ জানায়,বরিশাল জেলার মুলাদি থানা থেকে ফরিদপুর জেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শরীফের উদ্দেশ্যে ছেড়ে আসে বাসটি। ভাঙ্গার চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসটিতে অতিরিক্তি যাত্রী ছিলো বলেও জানায় পুলিশ।
খবর পেয়ে ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনতা উদ্ধার অভিযান চালিয়ে বাসের ভেতর থেকে নিহত ও আহতদের উদ্ধার করে।
[b]ঢাকা, ২৭ জানুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]