জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের দাখিলকৃত নির্বাচনী হলফনামা-২০১৩ এর তথ্য চেয়ে নির্বাচন কমিশন বরাবর চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার সকালে দুদকের সহকারী পরিচালক হামিদুল হাসান স্বাক্ষরিত এ চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়।
দুদক সূত্রে জানা গেছে, চিঠিতে আগামী ২২ এপ্রিলের মধ্যে হলফনামাসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্রের সত্যায়িত অনুলিপি দুদকে পাঠাতে বলা হয়েছে।
জাপার মহাসচিবের বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখলের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করার স্বার্থে এ তথ্য চেয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেয় দুদক।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
রুহুল আমিনের হলফনামা চেয়েছে দুদক
জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের দাখিলকৃত নির্বাচনী হলফনামা-২০১৩ এর তথ্য চেয়ে নির্বাচন কমিশন বরাবর চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন





