চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ২০০ লিটার চোরাই মদসহ ১ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম জাহাঙ্গীর (৩২)।
বুধবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার সময় বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল গেইট থেকে পুলিশ মদসহ ওই যুবককে আটক করে।
বায়েজিদ বোস্তামী থানার এসআই রুবেল হাওলাদার বলেন,রাঙ্গামাটি থেকে সিএনজি বেবিট্যাক্সিতে করে মদ নিয়ে নগরীর টেক্সটাইল গেইট এলাকায় ফিরছিলেন জাহাঙ্গীরসহ তিনজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেবিট্যাক্সির চালকসহ ২ জন পালিয়ে যেতে সক্ষম হলেও  জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে বেবিট্যাক্সি ও মদসহ জাহাঙ্গীরকে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
[b]ঢাকা, এমআর, ২৮ মে (টাইমনিউজবিডি.কম)[/b]