ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ী বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল আলম শাকিল গণমাধ্যমকে এ তথ্য জানান।তিনি জানান, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়। নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার মাত্র। খুব শিগগির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি।বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে মোদিকে অভিনন্দন জানিয়েছে।
এর আগে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের মাধ্যমে মোদিকে শুভেচ্ছা বার্তা পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও মোদিকে অভিনন্দন জানানো হয়।
[b]ঢাকা,১৮ মে (টাইমনিউজবিডি.কম)//জেএ[/b]
শ্রেণীহীন
মোদিকে ফোনে হাসিনার অভিনন্দন
ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ী বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল আলম শাকিল গণমাধ্যমকে এ তথ্য জানান।তিনি জানান, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী





