ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কালমেঘ নামক এলাকায় গোপন বৈঠক করার অভিযোগে তিন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন,সাইদুর রহমান,আরিফ হোসেন এবং নুরুল ইসলাম।  
বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১টায় তাদের আটক করে পুলিশ।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, আটক ৩ জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]