ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যাকাণ্ডের ঘটনায় আনন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি বেলাল একরাম হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী।
বুধবার দিনগত রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
মাটিরাঙ্গা থানার ওসি মাঈন উদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নের আবুল বাশারের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ফুলগাজী পুলিশের বরাদ দিয়ে তিনি আরো জানান, গ্রেফতারকৃত ব্যক্তি একরাম হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]