সাতক্ষীরার কালীগঞ্জের একটি মাদরাসা থেকে ৩ শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে তাদেরকে কালীগঞ্জ থানা পুলিশ আটক করে।
আটককৃতরা হলেন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আব্দুস সাত্তার, বর্তমান ইউনিয়ন পরিষদ মেম্বার মাওলানা আব্দুল জব্বার ও মাওলানা আব্দুস সামাদ। এরা সবাই কালীগঞ্জ চৌমহনী ফাজিল মাদরাসার শিক্ষক।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি গোলাম রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টাইমনিউজবিডিকে জানান, এই তিন শিক্ষককে সাময়িকভাবে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক সহিংসতার মামলা রয়েছে।
আটক তিন মাদরাসা শিক্ষককে নিয়ে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান ওসি রহমান। যে কাউকে আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে উঠানোর যে বিধান রয়েছে তা এই তিন মাদরাসা শিক্ষকের বেলায় প্রয়োগ করা হবে কীনা জানতে চাইলে ওসি বলেন, আগে অভিযান থেকে থানায় আসুক তারপর দেখা যাবে।
তবে, মাদরাসা সুত্রে জানা গেছে, এই তিন শিক্ষককে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই আটক করা হয়েছে। তারা রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শের হওয়ায় স্থানীয় আওয়ামী লীগের রোষানলের শিকার বলেও মাদ্রাসা সূত্রে দাবি করা হয়।
[b]সাতক্ষিরা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]
শ্রেণীহীন
সাতক্ষীরায় ৩ মাদরাসা শিক্ষক আটক
সাতক্ষিরার কালীগঞ্জের একটি মাদরাসা থেকে ৩ শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে তাদেরকে কালীগঞ্জ থানা পুলিশ আটক করে





