চট্টগ্রামের চান্দগাঁও মৌলভী পুকুরপাড় এলাকায় মোহাম্মদ মনজিল (১৮) নামে এক দোকান কর্মচারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার সকালে নগরের চান্দগাঁও মৌলভী পুকুরপাড় এলাকার একটি দোকান থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুর রউফ বলেন, পুরোনো লোহা বিক্রির দোকানের কর্মচারী ছিলেন মনজিল। তাঁকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যা করা হয়েছে। নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। ঘাড়ও অনেকটা ভাঙা ছিল।
সকালে দোকানে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত মনজিল তাঁর ভগ্নিপতির দোকানে কাজ করতেন। তার গ্রামের বাড়ি বরিশালে।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা দোকান কর্মচারী মনজিলকে রাতের কোনো একসময় হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
[b]চট্টগ্রাম, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]