চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মোহাম্মদ হাসান (৩৫) নামে যুবলীগের এক কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।
আজ (রোববার) রাতে সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
রাত পৌনে আটটার দিকে ফুলতলা বাজারে যুবলীগ কর্মী মোহাম্মদ হাসানকে মুখোশ পরা সন্ত্রাসীরা গুলি করে ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ফেলে যায় বলে জানান সাতকানিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. খালেদ হোসেন।
তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন হাসানকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিত্সক প্রাথমিক চিকিত্সা দেয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথেই তিনি মারা যান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথি চৌধুরী দাবি করেন, হাসান কাঞ্চনা ইউনিয়ন যুবলীগের কর্মী হাসান ব্যক্তিগত কাজে ফুলতলা বাজারে অবস্থান করার সময় শিবিরের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে। গত বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে চলা জামায়াত-শিবিরের তাণ্ডবের বিরুদ্ধে কথা বলায় তাঁকে হত্যা করা হয়েছে বলে তিনি মনে করেন।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম ইমরান ভূঞা
[b]চট্টগ্রাম,৩মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
যুবলীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মোহাম্মদ হাসান (৩৫) নামে যুবলীগের এক কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। আজ (রোববার) রাতে সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। রাত পৌনে আটটার দিকে ফুলতলা বাজারে





