কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মোবারক।
সহিংসতার কারণে ৩২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের ৪৩টি জেলার প্রায় কয়েক হাজার কেন্দ্রের মধ্যে সহিংসতার সংখ্যা বেশি নয়।
রোববার বিকেলে ৯১টি উপজেলার ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অভিযোগের বিষয়ে তিনি বলেন, সারা দেশ থেকে মোবাইল ও ফ্যাক্সে অনেক অভিযোগ এসেছে। তার মধ্যে মোবাইলের অভিযোগ অনুযায়ী ফোর্স পাঠিয়ে দেখেছি ঘটনা সত্য নয়।
তবে ফ্যাক্সের অভিযোগের উপর ভিত্তি করে প্রায় ২০টি অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে এসব অভিযোগের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হলো তাও জানাতে বলা হয়েছে।
আব্দুল মোবারক বলেন, সারাদিন গণমাধ্যম ও নির্বাচনে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের মাধ্যমে সংবাদ সংগ্রহ করা হয়েছে। যেখানে যে ধরনের ব্যবস্থা নেয়া প্রয়োজন তা নেয়া হয়েছে।
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
নির্বাচন সুষ্ঠু হয়েছে: ইসি
কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মোবারক। সহিংসতার কারণে ৩২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের ৪৩টি জেলার প্রায় কয়েক হাজার কেন্দ্রের মধ্যে সহিংসতার সংখ্যা বেশি নয়





