জেলার সদর উপজেলার রাধাপুরে ফরিদুল ইসলাম সুমন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার আনুমানিক সকাল ১০টায় সদর উপজেলার ভাঙ্গাখা ইউনিয়নের রাধাপুর মিঝি বাড়ির বাঁশ ঝাড়ে সুমনের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।
নিহত সুমন লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর ইউসূফ মুন্সি বাড়ির দেলওয়ার হোসেনের পুত্র। সুমনের ভাই সোহেল জানায়, সুমন মাইক্রো ড্রাইভার। গত তিনদিন আগে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সুমন নিখোজ ছিল।
পুলিশ জানায়, আমরা খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তবে কে এ ঘটনার সাথে জড়িত এখনো জানা যায় নি, তদন্ত চলছে।
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]
শ্রেণীহীন
লক্ষ্মীপুরে যুবকের লাশ উদ্ধার
জেলার সদর উপজেলার রাধাপুরে ফরিদুল ইসলাম সুমন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার আনুমানিক সকাল ১০টায় সদর উপজেলার ভাঙ্গাখা ইউনিয়নের রাধাপুর মিঝি বাড়ির বাঁশ ঝাড়ে সুমনের লাশ দেখতে





