[b]মাগুড়া:[/b] সকাল ৮ টা থেকে ভোট চলাকালে ১১ টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। সদরের কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের তেমন কোন উপস্থিতি নেই আবার কোন কোন কেন্দ্রে দলীয় কোন এজেন্ট দেখা যাইনি।
মাগুড়ার দুটি আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হচ্ছেন মাগুরা-১ আসনে আওয়ামীলীগ প্রার্থী প্রফেসর ডা. এম এস আকবর এমপি,স্বতন্ত্র প্রার্থী কুতুবউল্ল্যাহ হোসেন মিয়া ও বিএনএফ প্রার্থী মোতাসিম বিল্লা।
মাগুরা-২ আসনে আওয়ামীলীগ প্রার্থী এ্যাড. শ্রী বীরেন শিকদার এমপি,স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আব্দুল মান্নান ও বিএনএফ প্রার্থী মোছা: ফিরোজা।
শ্রেণীহীন
মাগুরার ২ টি আসনে ভোট গ্রহন চলছে উপস্থিতি কম
সকাল ৮ টা থেকে ভোট চলাকালে ১১ টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। সদরের কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের তেমন কোন উপস্থিতি নেই আবার কোন কোন কেন্দ্রে দলীয় কোন এজেন্ট দেখা যাইনি।





