মুন্সীগঞ্জ শহরের পঞ্চসার এলাকায় ফরিদা বেগম (৪২) নামের এক গৃহবধূকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকাল সাড়ে ৯টায় ওই গৃহবধূর বাড়ি থেকে তার মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
মুক্তারপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন জানান, রবিবার গভীর রাতে পঞ্চসার এলাকায় ফরিদা বেগমের মাটির ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এসময় তারা ওই গৃহবধূকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
তিনি জানান, সকালে ওই বাড়ির ঘর থেকে বিবস্ত্র অবস্থায় ফরিদা বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের স্বামী দেড় বছর আগে মারা গেছেন। তার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। ফরিদা বেগম একাই বাড়িতে বসবাস করতেন। এ ঘটনায় সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
ধর্ষণের পর গৃহবধূকে গলা কেটে হত্যা
মুন্সীগঞ্জ শহরের পঞ্চসার এলাকায় ফরিদা বেগম (৪২) নামের এক গৃহবধূকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ৯টায় ওই গৃহবধূর বাড়ি থেকে তার মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। মুক্তারপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন জানান,





