বড়াইগ্রাম উপজেলায় মটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল করিম (৭৫)। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
সোমবার রাতে নাটোরের ঐ উপজেলার উপলশহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়ির পাশেই রাস্তা পারাপারের সময় একটি মটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]