পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, “এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এ বছর ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ৬৪২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ বিনিয়োগ বেড়ে ১ হাজার মিলিয়নও হতে পারে। তবে আগামী বছর থেকে প্রতিবছর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বাংলাদেশে কমপক্ষে ১বিলিয়ন ডলার করে বিনিয়োগ করবে।”
সোমবার পরিকল্পনামন্ত্রীর দপ্তরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর বাংলাদেশ প্রধান এর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
মুস্তফা কামাল বলেন, “বাংলাদেশে প্রবৃদ্ধি বাড়ানোর জন্য বিনিয়োগ কার্যক্রম অন্য অনেক দেশের চেয়ে তুলনামূলকভাবে সহজ। এ দেশের জনগণ যে কোন কঠিন পরিস্থিতির মোকাবেলা করেও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে। আগামীতে রেমিট্যান্স এবং আইসিটি খাত বাংলাদেশের অর্থনীতিতে প্রধান ভূমিকা রাখবে।”
ঢাকা, ২জুন (টাইমনিউজবিডি) //জেডআই