বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমেদের ২য় জানাযা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাযা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্ট পরিষদের সদস্য অ্যাডভোকেট আহমদ আযম খান, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, বরকত উল্লাহ বুলুসহ বিএনপি ও ১৯ দলের নেতা-কর্মীরা।
বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাযা এবং বিকাল সাড়ে ৩টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ৪র্থ জানাযা শেষে আজিমপুর কবরস্থানে তার দাফন হওয়ার কথা রয়েছে।
বরেণ্য এই আইনজীবী ও রাজনীতিবিদ শনিবার রাত পৌঁনে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
খন্দকার মাহবুব উদ্দীন আহমেদ দীর্ঘদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তবে ২০০৮ সালের কাউন্সিলের পর তাকে চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়। তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দুইবারের সভাপতি ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি ২০০১ সালের জাতীয় নির্বাচনে রাজধানীর ধানমণ্ডি-মোহাম্মদপুর আসন থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন।
[b]ঢাকা,২ মার্চ (টাইম নিউজবিডি.কম)// এএইচ[/b]
শ্রেণীহীন
নয়াপল্টনে মাহবুব উদ্দিনকে শেষ বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমেদের ২য় জানাযা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাযা অনুষ্ঠিত হয়।





