চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের চৌধুরী পাড়ায় মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে মন্টু (৪০) নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান সিকদার বলেন, হত্যাকাণ্ডের পর খবরে ঘটনাস্থলে উপস্থিত হই। আশপাশের লোকজনসহ নিহতের পরিবারের সকল সদস্যরা ঘুমিয়ে ছিল। এ সময় দুর্বৃত্তরা এসে ঘুমন্ত মন্টুকে অতর্কিত কুপিয়ে হত্যা করে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বুধবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠান হবে। দুর্বৃত্তদের আটকের জন্য রাতেই অভিযান শুরু হয়েছে বলেও জানান ওসি মশিউর।
[b]ঢাকা, ৭ মে(টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]
শ্রেণীহীন
চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের চৌধুরী পাড়ায় মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে মন্টু (৪০) নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।