ঢাকার ধামরাইয়ে সাইদ হাফিজুর রহমান (২৮) নামে এক ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসককে গণপিটুনির পর পুলিশে দিয়েছে এলাকাবাসী। বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করায় তাকে গণপিটুনি দেয় এলাকাবাসী।
রোববার বিকেলে ধামরাইয়ের কালামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ভুয়া চিকিৎসক সাইদ খুলনা জেলার দিঘুলিয়া থানার গাজীরহাট গ্রামের সৈয়দ হেমায়েত আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , প্রতারক সাঈদ এইচএসসি পাশ করেই নিজেকে ইন্টারন্যাল কনসালটেন্ট এবং বিভিন্ন জটিল রোগের বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে গত দুই মাস ধরে ধামরাইয়ের কালামপুর, বাটুলিয়া, কাওয়ালিপাড়া, সাভার ও আশুলিয়া এলাকায় বাসাবাড়ি ভাড়া নিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছে । জানা যায়, চিকিৎসা নিতে আসা রোগীদেরকে তার কাছ থেকে ঔষধও কিনতে বাধ্য করতো সাইদ।
স্থানীয়রা জানায়,রোগ ভালো করে দেয়ার ১০০ ভাগ গ্যারান্টি দিয়ে প্রতি রোগীর কাছ থেকে ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত নিতেন তিনি। কিন্তু চিকিৎসাপত্র অনুযায়ী ওষুধ খেয়ে কোন উপকার না পেয়ে রোববার বিকেলে কালামপুর বাজারের পান্নু মিয়ার বাড়ির ভুক্তভোগী এক রোগীসহ এলাকার অন্যান্যরা ওই চিকিৎসককে সার্টিফিকেট দেখাতে বলে। এ সময় ভুয়া চিকিৎসক নিজের সার্টিফিকেট দেখাতে ব্যর্থ হলে স্থানীয়দের সন্দেহ হয়। এক পর্যায়ে তারা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, আটককৃত ব্যক্তির কাছ থেকে বিসিএম নামের একটি যন্ত্র ও বিভিন্ন ধরনের কিছু ওষুধ জব্দ করা হয়েছে।
এছাড়া প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
ধামরাইয়ে ভুয়া চিকিৎসককে গণপিটুনির পর পুলিশে সপর্দ
ঢাকার ধামরাইয়ে সাইদ হাফিজুর রহমান (২৮) নামে এক ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসককে গণপিটুনির পর পুলিশে দিয়েছে এলাকাবাসী। বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করায় তাকে গণপিটুনি দেয় এলাকাবাসী। রোববার বিকেলে ধামরাইয়ের কালামপুর





