আরসি গ্রুপের আপারটেন কোমল পানীয় খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অপর ২ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার বিকালে কুষ্টিয়ার খোকসায় এ ঘটনা ঘটে।
নিহত আফসানা (১) উপজেলার নিশ্চিন্তবাড়ীয়া গ্রামের আসাদ মুন্সীর মেয়ে। অসুস্থ সীমা খাতুন (২০) আসাদের স্ত্রী এবং শামীম (৩) তার শ্যালক।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, পানীয় খাওয়ার কিছুক্ষণের মধ্যেই শিশু আফসানাসহ অপর ২ জন অসুস্থ হয়ে পড়ে। পরিবারে লোকজন তাদেরকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আফসানাকে মৃত ঘোষণা করেন।
অপর শিশু ফরিদ শেখ ও তার বোন সীমা খাতুন গুরুতর অসুস্থ অবস্থায় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]