বিশ্ব কাপাঁনো সাভার রানা প্লাজা ধসের প্রথম বার্ষিকীতে সকাল থেকেই ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন হাজারো শ্রমিক, উদ্ধারকর্মী স্বজনহারা মানুষসহ হতাহতদের সহকর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকেই ঘটনাস্থলের পাশে ভিড় করছেন কয়েক হাজার মানুষ।
ভবন ধসের ঘটনায় হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানসহ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাভার বাজার বাসষ্ট্যান্ডসহ আশপাশের এলাকা।
রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসছে দেশি-বিদেশি বিভিন্ন শ্রমিক সংগঠন। তারা রানা প্লাজার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
নিহত শ্রমিকদের স্মরণে রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রমিক সংগঠন ও হতাহত শ্রমিকদের স্বজন এবং সাধারণ মানুষ।
এদিকে দিবসটি উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ভোর থেকেই বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে সংশ্লিষ্ট এলাকায়।
যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
সকাল ৯ টায় বিক্ষুব্ধ শ্রমিক ও নিখোঁজ শ্রমিকের স্বজনেরা বিক্ষুব্ধ হয়ে রানা প্লাজার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদেরকে সড়িয়ে দেয়।
এছাড়া ২৪ এপ্রিলের ভয়াবহ ভবন ধসের ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে। বন্ধ রাখা হয়েছে বেশিরভাগ তৈরী পোশাক কারখানা।
শোক দিবস পালন উপলক্ষ্যে রানা প্লাজার সামনে সেচ্ছয়া রক্তদান কর্মসূচির আয়োজনের পাশাপাশি বেলা ১১টায় সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে নিহতদের স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। এর ধ্বংসস্তুপ থেকে ২ হাজার ৪৩৮ জনকে জীবিত এবং ১ হাজার ১১৭ জনকে মৃত উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৯ জন মারা যান। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ১৩৬ জনে।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এএইচ[/b]
শ্রেণীহীন
ফাঁসির দাবিতে উত্তাল সাভার
বিশ্ব কাপাঁনো সাভার রানা প্লাজা ধসের প্রথম বার্ষিকীতে সকাল থেকেই ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন হাজারো শ্রমিক, উদ্ধারকর্মী স্বজনহারা মানুষসহ হতাহতদের সহকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকেই ঘটনাস্থলের পাশে ভিড় করছেন কয়েক হাজার মানুষ।





