বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় বৃষ্টিতে ঘরের দেয়াল ধ্বসে গৃহকর্তা নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন। নিহতের নাম মো. আলাউদ্দিন (৪৯)।
সোমবার সকালে ইউনিয়নের কেদার বন এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী মোস্তফা বেগম (৩৫)। স্থানিয়রা তাকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির সময় নতুন নির্মিত একটি বাড়ির দেয়াল পাশের কাচা ঘরের উপরে পড়লে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মো. আলাউদ্দিন।বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় বৃষ্টিতে ঘরের দেয়াল ধ্বসে গৃহকর্তা নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন। নিহতের নাম মো. আলাউদ্দিন (৪৯)।
সোমবার সকালে ইউনিয়নের কেদার বন
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. জুবায়ের আহম্মদ জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময়ে ঘরের নতুন দেয়ালের মাটি সরে গিয়ে দেয়ালটি ঘরের উপর পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং নিহতের লাশটি উদ্ধার করেছে।
এদিকে, ফাইতং এলাকায় প্রতিবছরই বৃষ্টির সময়ে মাটি চাপা পরে প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছেন এলাকাবাসী।
[b]বান্দরবান,১৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]