[b]কুষ্টিয়া:[/b] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,নির্বাচিত সরকার নাশকতা রোধে কঠোর থেকে কঠোরতর হবে। চলমান সহিংসতা দূর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রোববার পৌনে সকালে কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে ভোট দেন হানিফ। পরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বিদেশি পর্যবেক্ষক না আসার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে হানিফ বলেন,এটা নির্বাচনে প্রভাব ফেলবে না। মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারছে কি না,সেটাই বড় ব্যাপার।
হানিফ কুষ্টিয়া-৩ আসন থেকে নির্বাচন করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনএফ প্রার্থী রকিবুর রহমান খান চৌধুরী।
নির্বাচনের পর সরকার নাশকতা রোধে কঠোর হবে: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,নির্বাচিত সরকার নাশকতা রোধে কঠোর থেকে কঠোরতর হবে। চলমান সহিংসতা দূর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধ হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে যুক্তি-পাল্টা যুক্তি খণ্ডন শেষ হয়েছে। যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।
কুষ্টিয়ায় ৬ হত্যা হানিফসহ আ.লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন
জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের সর্বোচ্চ সাজা চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন।
শুধু রাজনৈতিক কারণে ভেরিফিকেশনের নামে কোনো মেধাবীকে বাদ নয়: আবু হানিফ
শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে ভেরিফিকেশনের নামে কোনো মেধাবীকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক পরিচয় যাচাই করে চাকরি দেওয়ার যে সংস্কৃতি ছিল, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তা কোনোভাবেই কাম্য নয়। এখন চাকরি পাওয়ার একমাত্র যোগ্যতা হওয়া উচিত মেধা।
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত
দেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ গ্রহণ করেছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক ও নির্মাতা কে এম হানিফ (হানিফ সংকেত)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।
















