[b]ম্যানচেস্টার:[/b] ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ডেভিড ময়েস মনে করেন জানুয়ারিতে খেলোয়াড়দের দলবদল প্রক্রিয়া শুরু হলে দ্রুততম সময়ে তার কিছু তরুণ তারকাকে দলে ভেড়ানোর প্রয়োজন। যদিও বিষয়টা এ মুহূর্তে খুব একটা সহজ হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার নিজেদের মাঠে অনুষ্ঠিত এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে সোয়ানসি সিটির কাছে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে ১১ বারের শিরোপা জয়ী ম্যানচেস্টার ইউনাইটেড। হতাশাজনক ওই পারফের্মেন্সের পর ময়েস এ কথা বলেন।
এই পরাজয়ের ফলে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ দফা পরাজয়ের স্বাধ নিল এক নাগারে ষষ্ঠ পরাজয় নিশ্চিত করা রেড ডেভিলরা। সেই সঙ্গে ২৯ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মত তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিতে বাধ্য হল ক্লাবটি।
গত গ্রীষ্মে ওল্ড ট্রাফোর্ডের দায়িত্ব গ্রহণের সময় নিজ ক্লাব এভারটন থেকে একজন মাত্র খেলোয়াড়কে সঙ্গে নিয়ে এসেছেন ময়েস। আর তিনি হলেন মারুয়ানে ফেলানি। দায়িত্ব গ্রহণের পর থেকেই দলকে এগিয়ে নেয়ার চাপ ছিল তার ওপর। কিন্তু এ জন্য পর্যাপ্ত রসদের ঘাটতিতে পড়তে হয়েছে ময়েসকে। ইনজুরি বারবার তার পথ রোধ করে দাঁড়িয়েছে। রোববারের ওই ম্যাচে দলের প্রথম একাদশের সাতজন খেলোয়াড়কে ইনজুরির কারণে একাদশের বাইরে রাখতে হয়েছে ময়েসকে।
তিনি বলেন, ‘আমি বলছি আমি (নতুন খেলোয়াড় সংগ্রহের) চেষ্টা করব। তবে জানুয়ারিতে সেটি সম্ভব হবে কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে। আমি মনেকরি ধারাবাহিকতার জন্য এটি খুবই দরকার।
এই মুহূর্তে নতুন খেলোয়াড় জরুরী হয়ে পড়লেও জানুয়ারির আগে খেলোয়াড় পাওয়ার কোন সুযোগ নেই। তবে এতেও যে কাজ হবে তা বলা যাচ্ছেনা। কারণ আমরা যে সব খেলোয়াড়দের চাই, জানুয়ারিতে তাদের পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে বিষয়টি এই নয় যে আমরা খেরোয়াড় সংগ্রহ করতে চাই না।’
রোববারের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে না পারা হেভি ওয়েট খেলোয়াড়দের মধ্যে উল্লেযোগ্যরা হলেন ফরোয়ার্ড ওয়েইন রুনি ও রবিন ফন পর্সি। তরুণ ডিফেন্ডার ফ্যাবিও বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নেমেও শেষ রক্ষা করতে পারলেননা ইউনাইটেডকে। উইলফ্রাইড বনির শেষ মুহূর্তের গোলটিতে কপাল পুড়ে ইউনাইটেডের।
অবশ্য তারকা খেলোয়াড়দের অনুপস্থিতিই পরাজয়ের কারন বলে মানতে চাননা ময়েস। কারণ রুনি অনুপস্থিত থাকলেও ওয়েন রুতলেজের দেয়া প্রথম গোলটি দ্রুতই পরিশোধ করেছেন জাভিয়ার হার্নান্দেজ।
ময়েস বলেন, ‘এটি কোন কারণ হিসেবে দাঁড় করানো যায়না। আমাদের দলে অগ্রভাগে খেলার মত সামর্থবান সদস্য রয়েছে। আক্রমনভাগের দায়িত্বে থাকা আমার দলের প্রায় সব সদস্যই আন্তর্জাতিক খেলোয়াড়। সম্ভবত এ্যালেক্স বাটনার ছাড়া বাকী সবাই আন্তর্জাতিক খেলোয়াড়। সুতরাং এটি আসল কারণ নয়। আমরা সত্যিকারেই একটি ভাল দল নামিয়েছিলাম। যেখানে প্রচুরসংখ্যক আন্তর্জাতিক খেলোয়াড় ছিল। সবাইকেই দক্ষতা প্রমানের সুযোগ দেয়া হয়েছে। এই বিষয়টির বিবেচনায় আমি আশা করছি নতুন সিদ্ধান্তটি নিতে পারব।
আমি মনে করি আমরা যেভাবে ছিলাম তাতে জয়ের প্রয়োজন ছিল। আমাদের জয়ের সমাধানটি নিশ্চিত করতে হবে। আমাদের কাজের একটি অংশই হচ্ছে জয়ের পথ খুঁজে বের করা। আর এ জন্যই আমাকে কিছু একটা করতে হবে।