২৭ আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। হাজিদের ফিরতি ফ্লাইট ৮ অক্টোবর শুরু হয়ে চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
বুধবার বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এসব তথ্য জানিয়েছেন। এর আগে মন্ত্রণালয়ে তার সভাপতিত্বে হজযাত্রী পরিবহণ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
বছর ১ লাখ ১ হাজার ৭১৮ জন হজে যেতে পারবেন জানিয়ে রাশেদ খান মেনন বলেন,এ সৌদি আরব ও বাংলাদেশ অর্ধেক-অর্ধেক যাত্রী বহন করবে। এবার হজ ফ্লাইটের বহরে চারটি সর্বাধুনিক বিমান ভাড়া করা হচ্ছে।
এ বছর সরকারিভাবে হজ পালনের দুটি প্যাকেজ রয়েছে। কোরবানির খরচ বাদে প্রথম প্যাকেজে ব্যয় হবে ৩ লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা ও দ্বিতীয় প্যাকেজে ব্যয় হবে ২ লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা।
বেসরকারি ব্যবস্থাপনায় একজন বাংলাদেশির হজ পালনে ব্যয় হবে ২ লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা। চাঁদ দেখা সাপেক্ষে ৪ অক্টোবর ঈদুল আজহা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]