লক্ষ্মীপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে দুই শিবির কর্মীসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার রাত থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত জেলার ৫টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপারের (এসপি) কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে লক্ষ্মীপুর সদর থেকে ৬ জনকে, রামগঞ্জ থেকে ৩ জন, রামগতি থেকে একজন, কমলনগর থেকে ৩ জন ও রায়পুর উপজেলা থেকে দু'শিবির কর্মীসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই [/b]
শ্রেণীহীন
লক্ষ্মীপুরে দুই শিবির কর্মীসহ গ্রেফতার ১৮
লক্ষ্মীপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে দুই শিবির কর্মীসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত জেলার ৫টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।





