[b]পাবনা:[/b] সদর উপজেলার রামচন্দ্রপুর ও আটঘরিয়া উপজেলার কুষ্টিয়াপাড়া গ্রাম থেকে দু’টি বিদেশি অস্ত্র ও গুলিসহ ২ যুবককে আটক করেছে র্যাব।
মঙ্গলবার সকালে পৃথক অভিযানে এ আটকের ঘটনা ঘটে।
র্যাব-১২ পাবনা ক্যাম্প ভোরে অভিযান চালিয়ে সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের হেলাল প্রামাণিক ও আটঘরিয়া উপজেলার কুষ্টিয়াপাড়া গ্রামের আশরাফুজ্জামান জুয়েলকে আটক করে।
আটককৃতদের কাছ থেকে একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, একটি .৩২ বোর রিভলবার, ১৩ রাউন্ড গুলি, দু’টি ম্যাগজিন ও একটি ৪৩ ইঞ্চি দীর্ঘ ছুরি উদ্ধার করা হয়।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এবিএম ফারুকুজ্জামান জানান, নাশকতার উদ্দেশ্যে অস্ত্রসহ দুই যুবক তাদের বাড়িতে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শ্রেণীহীন
বিদেশি অস্ত্রসহ ২ যুবক আটক
সদর উপজেলার রামচন্দ্রপুর ও আটঘরিয়া উপজেলার কুষ্টিয়াপাড়া গ্রাম থেকে দু’টি বিদেশি অস্ত্র ও গুলিসহ ২ যুবককে আটক করেছে র্যাব। মঙ্গলবার সকালে পৃথক অভিযানে এ আটকের ঘটনা ঘটে।





