[b]গাজীপুর:[/b] জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালে অনুষ্ঠিত মাস্টার্স ফাইনাল পরীক্ষার ফলাফল সোমবার সন্ধ্যা ৭ টায় প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মাস্টার্সের এ ফলাফল পাওয়া যাবে।   www.nubd.info এবং www.nu.edu.bd অথবা মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে  nu MF Roll No  লিখে ১৬২২২ নম্বরে Send  করে ফলাফল জানা যাবে।