মাগুরার শ্রীপুর উপজেলার এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন করা হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হাসানের সভাপতিত্বে মাগুরা জেলা প্রশাসক মাসুদ আহমদ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বদরুল আলম হিরো,শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ আওলাদ হোসেন,ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান,নারগিস সুলতানা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মসিয়ার রহমান।
এ সময় সরকারি কর্মকর্তা,শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান,ইউপি চেয়ারম্যান,সাংবাদিক,এনজিওকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১২টি স্ট্রল অংশ নেয়।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
মাগুরায় ডিজিটাল মেলা উদ্বোধন
মাগুরার শ্রীপুর উপজেলার এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন করা হয়েছে





