সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বসে ডিজিটাল হাজিরা ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
এদিন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদীর বেলাবো ও রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিরহাটের আদিতমারী, বান্দরবানের লামা এবং সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিটাল হাজিরা পর্যালোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী।
পর্যবেক্ষণের সময় কয়েকটি প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর অনুপস্থিতি তার নজরে আসে। পরে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে জানতে চান তিনি।
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশও দেন স্বাস্থ্যমন্ত্রী।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা জরুরি। এ জন্য স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হবে।
তিনি বলেন, নিজ নিজ এলাকার মানুষ যেন স্থানীয় স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী উপস্থিত ছিলেন।
এস





