কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ৬১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার এসব ইয়াবার দাম প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
শুক্রবার ভোরে উপজেলার নাইট্যংপাড়া এলাকায় নাফ নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ট্রলারটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ট্রলারে ইয়াবা আসছে এমন খবর পেয়ে শুক্রবার ভোরে নাইট্যংপাড়া এলাকায় নাফ নদীতে অভিযান চালানো হয়।
তিনি জানান, এসময় বিজিবি সদস্যদের দেখতে পেয়ে ইয়াবা পাচারকারী ট্রলার থেকে নাফনদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা যায়নি।
পরে ট্রলারটিতে তল্লাশী চালিয়ে ৬১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই বিজিবি কর্মকর্তা জানান, উদ্ধারকৃত ইয়াবার দাম আনুমানিক ১ কোটি ৮০ লাখ টাকা।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
টেকনাফে দুই কোটি টাকার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ৬১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার এসব ইয়াবার দাম প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। শুক্রবার ভোরে উপজেলার নাইট্যংপাড়া এলাকায় নাফ নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।





